মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

কেন শরিয়া প্রতিষ্ঠা করতে পারছিনা


কেন শরিয়া প্রতিষ্ঠা করতে পারছিনা

সম্প্রতি পিউ রিসার্চ অনুযায়ী বাংলাদেশের ৮২% মানুষ রাষ্ট্রীয় সংবিধান হিসেবে 'শরিয়া'কে বাস্তবায়িত হিসেবে চায়। [১] শরিয়ার প্রতি এতো সমর্থন থাকার পরেও আমরা কেন শরিয়া প্রতিষ্ঠা করতে পারছিনা। এর কিছু কারণ তুলে দেয়া হলঃ
• যে কটি মুসলিম দেশে এখন নামকাওয়াস্তে তথাকথিত গণতন্ত্র আছে সেগুলোর কোনোটিতেই গণতন্ত্র জনগণের মতামত নিয়ে আরোপ করা হয়নি। জোর করে চাপিয়ে দেয়া হয়েছে। তা না হলে তারা জনগণের কাছে অপশন দিত যে, জনগণ কি ‘ইসলামি শাসন ব্যবস্থা’ চায়, নাকি ‘গণতান্ত্রিক ব্যবস্থা’ চায়। অর্থাত্ ইলেকশন আর গণতন্ত্র এক নয়। নির্বাচন হলো পরিবার থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ সংগঠন রাষ্ট্রের নেতা খুঁজে বের করার একটি উপায়। যা একটি পুঁজিবাদী গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও ইসলামি ব্যবস্থা তথা সব ব্যবস্থার মধ্যেই গ্রহণযোগ্য নেতা নির্বাচনের একটি উপকরণ মাত্র। ইলেকশন কোনো রাষ্ট্র বা সমাজ পরিচালনরার আদর্শ নয়। বাংলাদেশ, পাকিস্তান, মিসর, ইরাক, ফিলিস্তিন ও আফগানিস্তানের মানুষ দীর্ঘদিন ঔপনিবেশিক অত্যাচার ও স্বৈরাচারী শাসকদের কারণে যথার্থভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ না পাওয়ায় নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। গণতন্ত্র আর ইলেকশন এক নয় বলেই পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এমন অপশন জনগণকে দেয়া হয়নি যে জনগণ পুঁজিবাদী গণতন্ত্র চায়, নাকি সমাজতন্ত্র চায়। [২]

• পশ্চিমা শাসকগোষ্ঠীর মুসলিম বিশ্বের স্বৈরশাসকদের ক্ষমতায় নিয়ে আসা ও তাদের সব রকমের সহযোগিতা দিয়ে মসনদে টিকিয়ে রাখার বিষয়গুলো আজ বুঝতে আর কারও বাকি নেই। ওসমানিয় খিলাফতের পতনের পর মুসলিম ভূ-খণ্ডগুলো থেকে সম্পদ প্রবাহ নিশ্চিত করার জন্য ব্রিটিশ-ফ্রান্স-আমেরিকা কখনও স্বৈরশাসক আবার কখনও সেনাবাহিনীকে ক্ষমতায় নিয়ে এসেছে। মুসলিম বিশ্বের স্বৈরশাসকদের সঙ্গে আমেরিকার দহরম-মহরম সম্পর্কের কথা কারও না জানা নেই। জামাল আব্দুল নাসের, ইসলাম কারিমভ, হোসনে জাইম, করিম কাসেম, হাফিজ আল আসাদ, জেনারেল সুহার্তো, সাদ্দাম, সৌদ বংশের শাসকগণ, গাদ্দাফি, মোবারক, আইয়ুব খান, জিয়াউল হক, মোশাররফদের মতো বর্তমান ও সাবেক স্বৈরশাসকরা আমেরিকা-ব্রিটেনের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে টিকে আছে, টিকে ছিল। তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরাক, আফগানিস্তান, ইরান, সিরিয়া, পাকিস্তান ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির ঘটনা প্রবাহ লক্ষ্য করলে দেখা যায় যে, এ দেশগুলোর স্বৈরশাসকদের হাত থেকে জনগণকে মুক্ত করা আমেরিকা-ব্রিটেনের লক্ষ্য নয়। [২]

[১] Pew Research Center
সুত্রঃ http://www.pewforum.org/2013/04/30/the-worlds-muslims-religion-politics-society-beliefs-about-sharia/

[২] মুসলিম বিশ্বে গণতন্ত্রায়নের সঙ্কট ও সম্ভাবনা; খান শরীফুজ্জামা্ন
লেখক ও মধ্যপ্রাচ্য রাজনীতিবিষয়ক এমফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; shoheldu412@gmail.com
সুত্রঃ https://www.facebook.com/notes/peoples-demand-to-the-sincere-military-officers/মুসলিম-বিশ্বে-গণতন্ত্রায়নের-সঙ্কট-ও-সম্ভাবনা-খান-শরীফুজ্জামান/486221801499196?id=465171920270851



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন