শনিবার, ১৫ মার্চ, ২০১৪

সালাফি ও আহলে হাদিস মানহায

সালাফি ও আহলে হাদিস মানহায এর
নামে যা হচ্ছে বাংলাদেশ এবং ভারতে:
তথাকথিত সালাফি ও আহলে হাদিস মানহায এর নামে যা হচ্ছে বাংলাদেশ এবং ভারতে:
**********
**********

১. অন্যরা দ্বীনের নামে নতুন যা কিছু করে তা বিদ'আত। আর নিজেরা দ্বীনের নামে নতুন
যা কিছু করবে, তা সংস্কার/সহীহ।

২. দলে দলে বিভক্ত হওয়া।

৩. আমীর এর মধ্যে খারাপ কিছু দেখলে দল ত্যাগ করে নতুন দল সৃষ্টি করা।

৪. দলের জন্য আলাদা আলাদা গঠনতন্ত্র
তৈরী করা।

৫. আল্লাহর দিকে দাওয়াতের পাশাপাশি ইসলামের নামে দলের দিকে দাওয়াত দেওয়া।

৬. এক দল আরেক দলকে কাফের/বাতিল বলা।

৭. এক দল আরেক দলের ব্যাপারে খারাপ বলা।

৮. দল থেকে বের হবার কারণে ঐ ব্যক্তিকে অস্ত্রের ভয় দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করা।

৯. সারারাত ওয়াজ করে টাকা নেওয়া।

১০. ওয়াজ মাহফিলে গণতান্ত্রিক রাজনিতিবীদকে প্রধান বা বিশেষ অতিথি রাখা,
বা তাকে সভাপতি বানানো।

১১. দ্বীনের জন্য বই লিখে তাতে লেখক/প্রকাশক
কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত আরোপ করা।

১২. আওয়ামীলিগ, বি.এন.পি, জামা'আতে ইসলামীর মত জঘণ্য জঘণ্য গণতান্ত্রিক দল করা।

১৩. নিজেদের দলকে সঠিক আর বাকী সকল
দলকে বাতিল মনে করা।

১৪. যারা দলের বিরোধীতা করে তাদেরকে খারেজী বলে ফতোয়া দেওয়া।

১৫. আল্লাহর আয়াতকে ইন-ডাইরেক্টলি অস্বীকার
করা।

১৬. বিজাতীয় সংস্কৃতিকে ইসলামের নামে চালু করা।

১৭. সার্টিফিকেট, পদবী দিয়ে দাঈ ইলাল্লাহ'কে মূল্যায়ন করা।

১৮. বংশের বড়াই করা।

১৯. নিজেদের কথা-বার্তা ও মতবাদ, আদর্শকে ইসলামের নামে, সালাফদের
নামে চালিয়ে দেওয়া।

২০. শায়খদের রবের আসনে বসানো।

২১. নিজেদের লালিত মতবাদকেই হক্ব মনে করে তার উপর আমল বজায় রাখা।

২২. নিজেদের তৈরী করা বিদ'আতের দিকে আহ্বান করা।

২৩. নিজেদেরকেই কেবল জান্নাতি দল মনে করা।

২৪. দলের নামে আলাদা আলাদা মসজিদ তৈরী করা।

২৫. সেই মসজিদের মসজিদ কমিটি হিসেবে গণতান্ত্রিক দলের নেতাকে রাখা।

২৬. টাকার বিনিময়ে দ্বীন শিক্ষা দেওয়া।

২৪. বিদ'আতি রাতগুলোতে নিজেদের মসজিদগুলোতে লাইটিং এর ব্যবস্থা করা।

২৫. সহিহ হাদিস'এর অপব্যাখ্যা করা।

২৬. নিজেদের ইজতেহাদকৃত বিষয়সমূহকে কিয়ামত পর্যন্ত চূড়ান্ত বলা।

২৭. নিজেদের দল না করলে পরকালে শান্তি না পাওয়ার ফতোয়া দেওয়া।

২৮. কুরআন সুন্নাহ থেকে বাতিল কিয়াস/ যুক্তিকে প্রাধান্য দেওয়া।

২৯. জানা সত্বেও সত্য গোপন করা।

৩০. স্ববিরোধিতা।

৩১.ইসলামের কতক মৌলিক বিষয় যা তারা প্রকাশ্যভাবে এড়িয়ে চলে বা ভূল ব্যাখ্যা করে । যেমনঃ জিহাদকে সরাসরি জঙ্গীবাদ হিসেবে আখ্যায়িত করা ,জিহাদের কন্সেপ্টের ভূল ব্যাখ্যা করা ,মুজাহিদীনদের আমভাবে খারেজী ফতোয়া দেয়া ,খলিফা ,খিলাফাহ প্রভৃতি বিষয়ে অপব্যাখ্যা ইত্যাদি।

এছাড়া আরও অনেক পয়েন্টস আছে যা বর্তমানে সালাফদের অনুসরণের কথা বলে প্রচার ও প্রসার করা হয়। যদিও সালাফগণ এগুলো থেকে মুক্ত।

ভাইয়েরা, এগুলো হল যারা নিজেদেরকে সালাফদের বুঝ অনুযায়ী ইসলাম পালন করে বলে থাকে তাদের ভয়ানক ও নিকৃষ্ট আদর্শ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন